নাগরপুরে মাদক সহ গ্রেফতার-২

0

নাগরপুর প্রতিনিধিঃ- টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া পাকা রাস্তার মোড় হইতে ৮ পিস ইয়াবা সহ দুই মাদক সেবন কারীকে জনতা আটক করে। যানা যায়, এরা দুই জন উপজেলার চাষাভাদ্রা গ্রামের আব্দুল গনী শেখের ছেলে রনী-১৮ এবং আনোয়ার হোসেনের ছেলে আক্তার হোসেন-১৮ এরা দুই জন গত শনিবার বেলা ৬ ঘটিকার সময় উপজেলার মাগুড়িয়া গ্রামের মৃত ময়নাল শেখের ছেলে বিশিষ্ঠ মাদক ব্যবসায়ী রুবেল মিয়া ২০ এর কাছথেকে ৮ পিস ইয়াবা ক্রয় করে বাড়ী ফেরার সময় ধুবড়িয়া পাকা রাস্তার মোর থেকে জনতা তাদের আটক করে। বিষয়টি ধুবড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান কে জানালে তিনি এদের দুই জনকে মাদক সহ নাগরপুর থানা পুলিশের এস,আই সজল ও তার সহযোগীদের কাছে হস্তান্তর করেন। এ ব্যাাপারে মাদক আইনে নাগরপুর থানায় একটি মামলা হয়েছে। মামলা নং ০১ ,তারিখ ০১ জুলাই ২০১৭ইং। একই দিন রাত ১২ টার সময় নাগরপুর থানা পুলিশ দোয়া জানী থেকে ৬ জন জুয়ারি কে আটক করে মোবাইল কোটের মাধ্যমে প্রত্যেককে ৫ শত টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা করেন। মোবাইল কোট পরিচালনা করেন নাগরপুর উপজেলা নির্বাহি অফিসার তৌহিদ ইলাহী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.