নাগরপুরে যৌথ বাহিনীর মহড়া

0

সাকিব হো‌সেন, টাঙ্গাইলঃ ঈদুল আজহা ও কোরবানির ঈদকে সামনে রেখে আইন শৃঙ্খলা স্বভাবিক রাখা, গরু হাটে নৈরাজ্য চাদঁাবাজ, মাদক ব্যবসা, ইভটিজিং ও কিশোরগং এর দৌরাত্বসহ সকল অপরাধ দমনে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পুলিশ ও যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বর থেকে এ মহড়া শুরু করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান ও নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম এর নেতৃত্বে এ মহড়ার আয়োজন করা হয়। এতে অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক ও নাগরপুর সেনা ক্যাম্পের কর্মকর্তা ক্যাপ্টেন মাহদী হাসান।

এ সময় আরো উপস্থিত ছিলেন নাগরপুর থানার পুলিশ সদস্য, সেনা সদস্য ও ভূমি অফিসের সদস্য বৃন্দরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.