নাগরপুরে সাংবাদিকদের উদ্দ্যোগে ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত

0

জিয়াউর, স্টাফ রিপোর্টার, টাঙ্গাইলঃ- টাঙ্গাইলের নাগরপুর উপজেলা মানবাধিকার ও সাংবাদিকদের উদ্দ্যোগে ইফতার ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার উপজেলার ধুবড়িয়া মানবাদিকার ও সাংবাদিক কার্যালয়ে প্রতিষ্ঠানটির সভাপতি ও দৈনিক বজ্রশক্তির নাগরপুর প্রতিনিধি সাংবাদিক সাইফুল হোসেনের সভাপতিত্বে ও সহযোগিতায় মানবাধিকার ও সাংবাদিক কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মানবাধিকার কাউন্সিল এর উপদেষ্টা মিন্টু খান, ধুবড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান, উপজেলা মানবাধিকার কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান, সমাজসেবক দিপু খান, প্রতিষ্ঠানের সাধারন সম্পাদক ও দৈনিক নববানির স্টাফ রিপোর্টার মুওাকিন হোসেন, দৈনিক নববানির নাগরপুর প্রতিনিধি ওয়াছেল মিয়া, ন্যাশনাল নিউজ অনলাইন এর নাগরপুর প্রতিনিধি মেহেদী হাসান ও ব্যবসায়ী ঠান্ডু মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.