নারায়ণগঞ্জে রকেট লঞ্চার ও রাইফেলসহ আটক ৩

0

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল ৫ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে দুটি রকেট লঞ্চার, ৬০টি , বিপুল পরিমাণ গোলাবারুদসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন এই তথ্য জানান। তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে শরিফ নামের একজনকে একটি এলএমজিসহ আটকের পর তার স্বীকারোক্তি অনুযায়ী এই অভিযানে যায় পুলিশ। এ সময় দুটি রকেট লঞ্চার, ৬০টি এম-সিক্সটিন রাইফেলসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অভিযান এখনও চলছে। ”

অভিযানে তিনজনকে আটকের কথা জানালেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.