নিউজিল্যান্ডে মসজিদে হামলায় নিহত ২৭
নিরাপদে আছেন ক্রিকেটাররা

0

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের একটি মসজিদে জুম’আর নামাজে দুজন বন্দুকধারীর হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। নিউজিল্যান্ডের পুলিশ কমিশনার মাইক বুশ ওই হামলার ঘটনায় ‘বেশ কয়েকজন হতাহত’ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ঘটনাটিকে ‘মারাত্মক’ বলে বর্ণনা করেছেন পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। তবে সংখ্যাটা নিশ্চিত হওয়া যায়নি। অসংখ্য নিহতের শংকা রয়েছে।
শহরের মধ্যাঞ্চলে হ্যাগলি পার্কমুখী সড়ক দীন এভিনিউতে আল নুর মসজিদে এ হামলা হয়। পরে আশেপাশের স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। সেখানে জরুরি অবস্থা জারির প্রক্রিয়া চলছে।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল মাঠে শনিবার বাংলাদেশ-নিউজিল্যান্ডের তৃতীয় টেস্ট হওয়ার কথা রয়েছে। সেখানে অবস্থান করছেন টাইগারর ক্রিকেটাররা। ক্রিকেটার তামিম ইকবালসহ সফররত দলের কয়েকজন খেলোয়াড় জুমার নামাজ পড়তে গিয়েছিলেন। তবে ওই হামলায় বাংলাদেশ দলের ক্রিকেটাররা সবাই নিরাপদে রয়েছেন বলে জানানো হয়েছে।ইএসপিএন’র এক সাংবাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।
দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট বলেন, দলের প্রতিটি খেলোয়াড় নিরাপদে আছেন। তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সবাই এখন হোটেলে অবস্থান করছেন।
নিউজিল্যান্ডের স্থানীয় গণমাধ্যম জানায়, শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে এবং পাশেই লিনউড মসজিদেও হামলার ঘটনা ঘটে। এসময় সরাসরি সম্প্রচারে একজন বন্দুকধারীকে গুলি করতে দেখা যায়।
খবরে বলা হচ্ছে, হামলাকারী ব্যক্তি মসজিদে হামলার আগে ফেসবুকে ব্যাপক হত্যাকাণ্ডের পোস্ট দিয়েছিলেন।
ওই হামলাকারীদের একজন অস্ট্রেলিয়ান বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ওটাগো ডেইলি টাইমস। তারা জানাচ্ছে, হামলার আগে ওই ব্যক্তি তার উদ্দেশ্য বর্ণনা করে ৩৭ পাতার ঘোষণাপত্র লিখেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.