সোহেল আহম্মেদ দাউদকান্দি প্রতিনিধিঃ নির্বাচনকালে শেখ হাসিনাই সহায়ক সরকারের ভূমিকা পালন করবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার দাউদকান্দির গৌরীপুরে গোমতী সেতুর নির্মাণ কাজ পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে এবং নির্বাচন কমিশন নির্বাচনের পুরো দায়িত্ব পালন করবেন। মন্ত্রী বলেন, প্রত্যেকেই সাংবিধানিক দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের প্রয়োজন অনুযায়ী প্রত্যেকেই দায়িত্ব পালন করবেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হোমনা ও তিতাস আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য মো. আমির হোসেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন তিতাস উপজেলার অা’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত অালী, সাধারন সম্পাদক ও কড়িকান্দি (সদর)ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন মোঃমহসিন ভূইয়া দাউদকান্দি আওয়ামী লীগ নেতা মোঃনোমান,দাউদকান্দি শ্রমিক লীগ সভাপতি রকিব উদ্দিন, উপস্থিত ছিলেন।এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মী সহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা।