নির্বাচন বানচাল করার ক্ষমতা বিএনপির নেই: বাণিজ্যমন্ত্রী

0

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘বর্তমান সরকারের অধীনে নির্বাচনে আসা ছাড়া বিএনপির আর কোনও বিকল্প নেই। বিএনপি নির্বাচনে না এলে তারা অস্তিত্ব সংকটে পড়বে। এ নির্বাচন বানচাল করার ক্ষমতা বিএনপির নেই।’ শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে ভোলার লালমোহনে আবদুল হান্নান মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব বলেন।

তিনি বলেন, ‘বিএনপির নেতারা বলছেন, গণঅভ্যুত্থান করে টেনেহিঁচড়ে সরকারকে ক্ষমতা থেকে নামানো হবে।’ এর জবাবে মন্ত্রী চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, ‘যদি সাহস থাকে, সে চেষ্টা আপনারা করুন।’

অনুষ্ঠানে ১৫২ কৃতি শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে আব্দুল হান্নান হাওলাদার শিক্ষাবৃত্তির সনদ ও পুরস্কার তুলে দেন মন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ ভোলা সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী। এসময় আরও উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল ও ভোলার জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.