চট্টগ্রাম চেম্বার সভাপতি আলহাজ্ব মাহবুুবুল আলম বলেছেন, সাংবাদিকতা আর দশটি পেশার মতো নিছক একটি পেশা নয় বরং সাংবাদিকতাকে মানব কল্যাণের মাধ্যম ও হাতিয়ার হিসেবে গণ্য করতে হবে। গণমাধ্যম যেমন জনগণকে বস্তুনিষ্ঠ তথ্য দেবে, তেমনি দেশ-জাতির অগ্রগতিতে ও মানুষের কল্যাণেও সাংবাদিকরা অগ্রণী ভূমিকা রাখতে পারে। নির্মোহ ও সত্যনিষ্ঠ লেখনীর মাধ্যমে দেশ ও সমাজকে ভেতর থেকে বদলে দেয়া সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
মাসিক সুন্নিয়তের কন্ঠ ও পিনিউজ বিডি ডট কম এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ২০ জুন মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় চেম্বার সভাপতি আলহাজ্ব মাহবুুবুল আলম প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
রাঙ্গুনিয়া দরবারে বেতাগি আস্তানা শরিফের সাজ্জাাদানশীন পীরে ত্বরিকত আল্লামা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম ডক্টরস ল্যাব এন্ড ডক্টরস হাসপাতালের চেয়ারম্যান ডা: মুহাম্মদ নিজাম মোরশেদ চৌধুরী। মুখ্য আলোচক ছিলেন আহলে সুন্নত ওয়াল জামাআত সমন্বয় কমিটির সদস্য সচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক পূর্বকোণের সহকারী সম্পাদক সাংবাদিক আবছার মাহফুজ, দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আবু তালেব বেলাল, সিপ্লাস টিভির প্রধান সম্পাদক সাংবাদিক আলমগীর অপু, চট্টগ্রাম প্রেস ক্লাবে সুন্নিয়তের কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা
ন্যাশনাল নিউজ টোয়ান্টিফোর বিডির প্রকাশক ও সম্পাদক কাজী হুমায়ুন কবির।
উদ্বোধক ডা: মুহাম্মদ নিজাম মোরশেদ চৌধুরী বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি অর্জন ও নৈতিকভাবে উজ্জীবিত হবার মোক্ষম সুযোগ এনে দেয়। রোজার সংযমের শিক্ষা ধারণ করে নৈতিকভাবে পরিশুদ্ধি অর্জনের তাগিদ দেন তিনি। মুখ্য আলোচক এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার বলেন, কলম ও মিডিয়া যার হাতে থাকে ইতিহাসের গতিধারাও সেভাবে নির্মিত হয়। গণমাধ্যমের শক্তিকে কাজে লাগিয়ে সুন্নিয়তের পক্ষে গণজাগরণ সৃষ্টি করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন সাংবাদিতকতার অনুকূল পরিবেশ ব্যবহার করে সুন্নিয়তের চর্চা বেগবান করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি সাংবাদিক আবছার মাহফুজ বলেন, ইথিওপিয়া, ইয়েমেন, সুদান, সোমালিয়াসহ দক্ষিণ আফ্রিকার দেশগুলোতে আজ নীরব দুর্ভিক্ষ চলছে। ইয়েমেনের মত মুসলিম দেশকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে। ৫শ মিলিয়ন ডলারের অস্ত্র চুক্তিতে কে লাভবান হবে? কাদের উপর এই অস্ত্র তাক করা হবে? অস্ত্র বেচা-কেনার টাকায় বহু দেশকে দুর্ভিক্ষমুক্ত করার সম্ভব বলে তিনি উল্লেখ করেন। বিশেষ অতিথি দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক অধ্যক্ষ আবু তালেব বেলাল বলেন, বস্তুনিষ্ঠ নির্মোহ সাংবাদিকতা দেশে প্রত্যাশিত অগ্রগতি আনতে পারে। সাংবাদিকরা জাতির বিবেক ও কন্ঠস্বর। নির্মোহ সাংবাদিকতা দ্বারা জনকল্যাণ নিশ্চিত করতে হবে। গণমাধ্যম কর্মীদেরকে সততার পরাকাষ্ঠা প্রদর্শনের আহ্বান জানান তিনি। বিশেষ অতিথি সিপ্লাস টিভি’র প্রধান সম্পাদক আলমগীর অপু বলেন, সুন্নি মতাদর্শের আলোকে মানবমুক্তির পথ সুগম করতে সুন্নিয়তের কণ্ঠ ও পিনিউজ বিডি ডট কম পত্রিকাটি নির্ভীক বস্তুনিষ্ঠ লেখনী চালিয়ে যাচ্ছে। কারো পক্ষ নয়, গণমানুষের মুখপাত্র হিসেবে ভূমিকা রাখছে।
সভাপতির বক্তব্যে আল্লামা আশরফ শাহ বলেন, সুন্নিয়ত একটি চেতনা ও আদর্শের নাম। সুন্নিয়তের কন্ঠ সুন্নিয়ত ভিত্তিক সমাজ বির্নিমানে নির্মোহ লেখনী চালিয়ে যাচ্ছে। এই লেখনীকে আরো বেগবান করতে হবে। সত্য ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার নির্ভীক সাহসী লেখনী আজ বড় প্রয়োজন। সুন্নিয়তের কণ্ঠ ও পিনিউজ বিডি ডট কম এর সম্পাদক ও ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ দস্তগীর আলম চৌধুরী ও মাওলানা মুহাম্মদ আলী আক্কাস নূরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ও আলোচক ছিলেন রাজনীতিবিদ নঈম উল ইসলাম, হিজরি নববর্ষ উদযাপন পরিষদের মহাসচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, রাজনীতিবিদ মুহাম্মদ লোকমান খান, আন নূর চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মো: জসিম উদ্দিন, সাংবাদিক আ ব ম খোরশিদ আলম খান, সাংবাদিক মঞ্জরুল আলম, সাংবাদিক মাহতাব উদ্দিন চৌধুরী, ইঞ্জিনিয়ার নাছির উদ্দিন, রাজনীতিবিদ জায়নাল উদ্দিন, সংগঠক শফিউল আলম শফি, সাংবাদিক মহিউদ্দিন বাবুল, মাওলানা সোহাইল উদ্দিন আনসারী, ছাত্রনেতা মুহাম্মদ ফয়সল করিম চৌধুরী, মুহাম্মদ নুরুল করিম তারেক আবদুল কাদের রুবেল, মুহাম্মদ দিদারুল ইসলাম, শায়ের মাছুমুর রশিদ কাদেরী, মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ রিদুওয়ান হোসেন হোসেন তালুকদার, নুরু উন নঈম রিমন, মাওলানা জয়নাল আবেদীন, সৈয়দ মুহাম্মদ মাসুম, শহিদুল আলম কাদেরী, মুহাম্মদ ইমরান হোসেন রানা, মুহাম্মদ কামরুল, মুহাম্মদ আসাদ উল্লাহ প্রমুখ।