পটিয়ায় বাস উল্টে ৪০ পোষাক শ্রমিক আহত

0

চট্টগ্রামের পটিয়া উপজেলায় বাস উল্টে অন্তত ৪০ জন পোষাক শ্রমিক গুরুতর আহত হয়েছে। আহতদের ৩৭ জনকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে। আজ (৫ জুলাই)বুধবার সকাল ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তিরহাট এলাকার এই দুর্ঘটনা ঘটেছে।

আহতদের মধ্যে কয়েকজন হলেন- নিপা (১৭), বিলকিছ (১৭), জান্নাত (১৮), রুমি (১৬), নার্গিস আক্তার (২১), নাসিমা (২৫), প্রিয়া আক্তার (২৪), পারভিন আক্তার (২৩), সুমী আক্তার (২২), মনোয়ারা বেগম (২০), মৌসুমী (১৮), সালমা (১৯), রুবেল (২১), সেকান্দর হোসেন (২৩)। তারা নগরীর বিভিন্ন এলাকায় বাস করেন।
পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আরিফ জানান, পোষাক শ্রমিকদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে অন্তত ৪০ জন আহত হন। তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হেেয়ছে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসেন পাঠক ডট নিউজকে বলেন, পটিয়া সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে ৩৭ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.