পটুয়াখালীর কলাপাড়ায় ১১০ পিস ইয়াবাসহ আ.লীগ নেতার মেয়ে আটক

0

জাহিদ শিকদার, জেলা প্রতিনিধি (পটুয়াখালী): পটুয়াখালী কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম হাওলাদারের (নুরইসলাম মেম্বার) মেয়ে শাহিনুর বেগম সুমিকে ১১০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালীর পরিদর্শক মো: শাহজালাল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে সোমবার (১৯ জুন) দুপুরে অভিযান চালানো হয়। ৭নং লতাচাপলী ইউনিয়নের মাইটভাঙ্গা গ্রামে কুদ্দুস মোল্লার বাড়ী থেকে তার স্ত্রী সুমিকে এসময় ১১০পিস ইয়াবাসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে তারা। এসময় অভিযানিক দলের চোখ ফাঁকি দিয়ে কুদ্দুস মোল্লা পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত সুমি ও তার স্বামী কুদ্দুস মোল্লার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি মো. মিজানুর রহমান জানিয়েছেন।
এদিকে, অতিসম্প্রতি সম্পন্ন হওয়া (১৬ এপ্রিল ২০১৭) ৭নং লতাচাপলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা মেম্বর পদপ্রার্থী হিসেবে (৪, ৫ ও ৬নং ওয়ার্ডে) নির্বাচন করেছেন শাহিনুর বেগম সুমি।
ইয়াবাসহ সুমির আটকের খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যে ও কৌতুহলের সৃষ্টি হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.