জাহিদ শিকদার, জেলা প্রতিনিধি (পটুয়াখালী): পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া বন্দর এলাকায় অভিযান চালিয়ে ১৯০পিস ইয়াবাসহ সাদ্দাম হোসেন (২৫) হাসান (৩২) নামের দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে র্যাব। বুধবার গভীর রাতে পটুয়াখালী ক্যাম্পের র্যাব-৮ একটি টহল টিম চিহ্নিত মাদক ব্যাবসায়ী সাদ্দামের বাড়িতে অভিযান চালিয়ে আটক করে। এসময় সাদ্দামের বাড়িতে অপর সহযোগী সাবেক ইউপি সদস্য হাসান মেম্বরকে আটক করে র্যাব। সাদ্দাম ও হাসানের বসত:ঘরে তল্লাসি চালিয়ে ১৯০পিস ইয়াবা জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার সকালে ধৃতদের দুমকি থানায় সোপর্দ্দ করেছে র্যাব। দুমকি থানার অফিসার ইনচার্জ দিবাকর দাস গ্রেফতারের সত্যতা নিশ্চিৎ করে জানান, নিয়মিত মাদক মামলায় তাদের কোর্টে প্রেরণ করা হবে।