জাহিদ শিকদার, জেলা প্রতিনিধি(পটুয়াখালী): পটুয়াখালীর দুমকিতে বজ্রপাতে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছে। আজ সোমবার (১৯ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার শ্রীরামপুর গ্রামের গাজী বাড়িতে এ বজ্রপাতের ঘটনাটি ঘটেছে।
পারিবারিক সূত্র জানায়, বৃষ্টির মধ্যে নিজ বাড়ির টিউবওয়েলে গোসল করার সময় বজ্রপাতে মাও: আ: কাদের গাজী (৪৫) আহত হয়। পরিবারের লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় লুথ্যারান হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসরা তার মৃত্যু ঘোষনা করে। নিহত কাদের গাজী উপজেলার পশ্চিম আংগারিয়া দাখিল মাদ্রার শিক্ষক ছিলেন। তার পিতার নাম মৃত আবদুল মজিদ গাজী।