পটুয়াখালী জেলা প্রশাসন’র  উদ্যোগে দোয়া ও ইফতার  অনুষ্ঠিত

0

জাহিদ শিকদার, জেলা প্রতিনিধি (পটুয়াখালী): পবিত্র মাহে রমজান উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসন উদ্যোগে দোয়া ও ইফতার  অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯জুন) জেলা প্রশাসক দরবার হলে জেলা প্রশাসক ড. মোঃ মাছুমুর রহমান এর সভাপতিত্বে দোয়া ও ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মোঃ শাহজাহান মিয়া, জেলা ও দায়রা জজ আবু মো আমিমুল এহসান,জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী হামিম হাসান,জেলা পরিষদ প্রশাসক খান মোশারফ হোসেন , পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড তারিকুজ্জামান মনি, প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল,,জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার এম এ হালিম,সহকারী কমিশনার (এনডিসি) মোঃ তরিকুল ইসলামসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিচারকবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ,সাংবাদিক,জনপ্রতিনিধি,এনজিও প্রতিনিধি, সুধীজন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান উপস্থিত ছিলেন। দোয়া ও ইফতার অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন পটুয়াখালী বড় জামে মসজিদের খতিব মাওলানা আবু সাঈদ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.