ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ১৬২ তম আদিবাসী হুল দিবস উদযাপন উপলক্ষে দিন ব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও তীর ধনুক নিক্ষেপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
চাঁনপুকুর মিশনের আওতাধীন জনগোষ্ঠীর আয়োজনে শুক্রবার বেলা ৯টায় চাঁনপুকুর মিশন থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে চাঁনপুকুর মিশন হলরুমে মিঃ লুইস সরেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দিবসের তাৎপর্য তুলে ধরেন, আঞ্চলিক পরিচালক, কারিতাস রাজশাহী অঞ্চল এর মিঃ ডেনিশ সি বাস্কে, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী কলেজ এর প্রভাষক মিঃ শামসন হাসদা, মিঃ রতন সরেন, ফাবিয়ান মারান্ডি, মিন্টু জেরভাস, গুলু মূর্মূ প্রমুখ।