পরকীয়ায় মেগা সিরিয়ালের ইন্ধন আছে কিনা জানতে চায় মাদ্রাজ হাইকোর্ট

0

পরকীয়া সম্পর্কের জন্য মেগা সিরিয়াল দায়ী কিনা এমন প্রশ্ন তুলেছে ভারতের মাদ্রাজ হাইকোর্ট। বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্র ও রাজ্যকে নির্দেশ দিয়েছে আদালত। এমনকি ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহারের কারণেও পরকীয়া বাড়ছে কি তাও দেখার নির্দেশ দেয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, ভারতজুড়ে পরকীয়ার কারণে হিংসাত্মক ঘটনা বেড়ে গেছে, এমনটাই পর্যবেক্ষণ করেছে মাদ্রাজ হাইকোর্ট। আদালত মোট ২০টি প্রশ্নের একটি তালিকা তৈরি করেছে যার মধ্যে অন্যতম পরকীয়ায় মেগা সিরিয়ালের প্রভাব।

মাদ্রাজ হাইকোর্ট প্রশ্ন তুলেছে, মেগা সিরিয়ালের সঙ্গে কিছু সিনেমাও কি দেশে পরকীয়া সম্পর্ক বেড়ে যাওয়ার কারণগুলোর মধ্যে একটা? এই প্রশ্নের সঙ্গে মাদ্রাজ হাইকোর্ট জানায়, খুন, অপহরণ ইত্যাদির সঙ্গে পরকীয়ার একটা সম্পর্ক দেখা যাচ্ছে। এরপরই পরকীয়ায় মেগা সিরিয়ালের ইন্ধন সংক্রান্ত প্রশ্নটি রাখা হয়।

বর্তমান ইন্টারনেট দুনিয়া ছাড়াও আধুনিকীকরণ কিংবা পশ্চিমা দুনিয়ার প্রভাবে পরকীয়া বেড়ে গেছে কিনা তা খতিয়ে দেখতে বলা হয়েছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মাধ্যমে অপরিচিত ব্যক্তিদের মধ্যে ঘনিষ্ঠতার সুযোগ বাড়ার ফলে এমন ঘটনা ঘটছে কিনা, সেটাও জানতে চেয়েছে কোর্ট।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.