পাকিস্তানের বেলুচিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১৬, আহত ১৪ জন

0

পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটা শহরে বোমা বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন। তাদের মধ্যে কয়েকজন মারাত্মকভাবে আহত হয়েছে।

আজ শুক্রবার সকালে কোয়েটা শহরের হাজারীগঞ্জ এলাকার একটি ফলের বাজারে হাজারা সম্প্রদায়ের লোকজনদের লক্ষ্য করে এ বিস্ফারণ ঘটানো হয়। এ বোমা বিস্ফোরণ প্রসঙ্গে পুলিশের ডিআইজি আবদুল রাজ্জাক চিমা বলেন, নিহতদের মধ্যে অধিকাংশেই শিয়া হাজারা সম্প্রদায়ের। অন্যজন সীমান্তরক্ষী বাহিনীর সদস্য।

হামলায় আহতদের উদ্ধার করে বোলান মেডিকেল কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী জাম কামাল এ হামলার নিন্দা জানিয়েছেন। এর আগেও হাজারা সম্প্রদায়ের মানুষ বহুবার সাম্প্রদায়িক সহিংসতার শিকার হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.