পাকিস্তানে ১৪৪ ধারা জারি

0

ইসলামাবাদ পুলিশের মুখপাত্র জানিয়েছেন, ইসলামাবাদ শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ভোট কারচুপির অভিযোগে পিটিআইসহ পাকিস্তানের কয়েকটি রাজনৈতিক দল বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে দেশটির রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আজ রোববার (১১ ফেব্রুয়ারি) ইসলামাবাদ পুলিশের মুখপাত্রের সূত্রে ডেইলি জঙ এ তথ্য নিশ্চিত করেছে।

এ সময় বেআইনি জমায়েতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনসহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের আশেপাশে কেউ কেউ অবৈধ সমাবেশেরও উসকানি দিচ্ছে।

পুলিশ মুখপাত্র বলেন, বেআইনিভাবে জড়ো হতে উসকানি দেয়া অপরাধ। পুলিশ প্রতিটি বেআইনি কর্মকাণ্ডে আইনি ব্যবস্থা নেবে। তবে আইন অনুযায়ী শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার প্রত্যেকেরই রয়েছে।

ইসলামাবাদ পুলিশ বলেছে, আইন মেনে চলা সবার দায়িত্ব। নাগরিকদের বেআইনি কার্যকলাপে অংশ নেতা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.