মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া বনে পাহাড় ধসে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সোমবার সকাল সোয়া ৮টা থেকে সারাদেশের দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
গতকাল রোববার রাত থেকে টানা বৃষ্টির কারণে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর মাগুরছড়া পাহাড়ি এলাকায় পাহাড়ধসের মাটি রেলপথের ওপর পড়ে। এতে সকাল সোয়া আটটা থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ অবস্থায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেন ভানুগাছ স্টেশনে আটকা পড়ে।
শমসের নগর রেল স্টেশন মাস্টার কবির আহমদ জানান, রেল লাইনে দুইটা ট্রেন আটকে আছে। একটা শমসের নগরে অপরটি বানোগাছ স্টেশনে। লাউয়াছড়া উদ্যানের মাগুড়া এলাকায় টিলা ধসে পড়লে রেল লাইন বন্ধ হয়ে যায়।
স্টেশন মাস্টার কবির আহমদ বলেন, রেল লাইন থেকে মাটি সারানোর কাজ শুরু হয়েছে। খুব শিগগির ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।