প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে শেষ হলো বান্দরবানে শারদীয় দূর্গোৎসব

0

বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবান পার্বত্য জেলায় প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের শেষ হয়েছে। বিসর্জনের এই ক্ষণে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর। রবিবার (১৩ অক্টোবর) দুপুর ১টায় বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের আয়োজনে উজানীপাড়া সাঙ্গু নদীতে দেয়া হয় প্রতিমা বির্সজন।

এসময় আনন্দ উৎসবে মেতে উঠেন পুজারীরা। সধবা নারীরা একে অপরকে পড়িয়ে দেন সিদুঁর, মেতে উঠেন সিদুঁর খেলায়। বিসর্জনের সাথে সাথে নদীর তীরে তরুণ তরুণীরা বাজাতে থাকেন ঢাক ঢোল আর কাঁসা। ধূপময় হয়ে উঠে বিসর্জন স্থল। এসময় উপস্থিত ছিলেন বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেশ্বর দাশ বিপ্লব, সাধারণ সম্পাদক প্রতাপ বিশ্বাস সহ সনাতনী ধর্মাবলম্বীরা।

এবার বান্দরবান জেলার ৭টি উপজেলার ৩২টি পূজামন্ডপে শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে, আর সুন্দর ও সফলভাবে পূজা উদযাপন করতে পারায় খুশি সনাতনী ভক্তবৃন্দরা। দুর্গাপূজার মহানবমী তিথিতে গতকাল শনিবার বিহিত পূজা এবং দর্পণ বিসর্জনের মাধমে মণ্ডপে মণ্ডপে দেবীদুর্গার আরাধনা করেন হিন্দু ধর্মাবলম্বীরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.