বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা, সাবেক গণপরিষদ ও সংসদ সদস্য, চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও রাজনীতির কিংবদন্তি জননেতা হাজী মোহাম্মদ ইসহাক মিয়া আজ সোমবার (২৪ জুলাই) বেলা ১১টা ১০ মিনিটে চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না—রাজিউন) ।
মরহুমের নামাজে যানাজা ২৫ জুলাই মঙ্গলবার সকাল ১০ টায় নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৭ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
কিংবদন্তি এই নেতার মৃত্যুতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।