ফুলবাড়ীতে বাল্যবিবাহ, যৌতক ও মাদক সচেতনতা মূলক পথনাটক

0

মো. আশরাফুল আলম, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের লালদীঘি বাজারে বাল্যবিবাহ, যৌতক ও মাদক সচেতনতা মূলক বিষয়ক পথনাটক অনুষ্ঠিত হয়। গতকাল ৩১ শে মে বিকেল ৩ টায় ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের লালদীঘি বাজারে বাল্যবিবাহ, যৌতক ও মাদক বিষয়ক পথনাটক গ্রামবিকাশ আলোপ্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত হয়। পথনাটক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,এলুয়াড়ী ইউপির চেয়ারম্যান মো. নবীউল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গ্রাম বিকাশ প্রকল্পের প্রকল্প ব্যাবস্থাপক মো. নুরুল আলম শুভ,পিও অপারেশন গ্রাম বিকাশের মো. সাজ্জাত হোসেন, ফুলবাড়ী উপজেলা গ্রাম বিকাশ আলো প্রকল্পের ম্যানেজার শাহ্ মো. সাদিয়ার রহমান, (এমডিও) মো. মনোয়ার হোসাইন, (সিডিএফ) মো. মিজানুর রহমান, (সিডিএফ) মো. মানজার আলী, (সিডিএফ) মো. তানজিদুর রহমান, এলুয়াড়ী ইউপি সদস্য মো. মেহেদুল ইসলাম, আজিজুল হক, (সিডিএফ) মোছা. শাহানাজ পারভীন, (সিডিএফ) গোলরীয়া র্মূর্মু ও ফুলবাড়ী থানা প্রেস ক্লাব এর সভাপতি মো. আফজাল হোসেন। আয়োজনে ছিলেন, ফুলবাড়ী উপজেলার শ্রীরামপুর যুব উন্নয়ন সংঘ ও পার্বতীপুর যুব উন্নয়ন সংঘ। সহযোগিতায় ছিলেন, হেকস/ইপার-সুইজারল্যান্ড। গ্রাম বিকাশ জিবিকে আলো প্রকল্পের বাল্যবিবাহ , যৌতক, মাদক বিষয়ে জনসচেতনতা মূলক পথনাটকের অনুষ্ঠানে নীলফারী নাট্ট্যদল অংশ নেয়। এ সময় এলাকার দুই শতাধিক নারী,পুরুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.