মোঃ আশরাফুল আলম ফুলবাড়ী(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত। সরকারী ও বেসরকারী বিভিন্ন সংস্থার উদ্যোগে পৃথক পৃথক ভাবে নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে, ফুলবাড়ী উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের হয়, র্যালীটি ফুলবাড়ী পৌর শহর প্রদক্ষিন করে পুনরায় ফুলবাড়ী উপজেলা পরিষদে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায়, উপজেলা নির্বাহী অফিসার মোঃ এহেতেশাম রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল, কাজিহাল ইউপি চেয়ারম্যান মোঃ মানিক রতন, বেসরকারী সংস্থা ওয়াল্ড ভিশন এর ম্যানেজার মিঃ পবিত্র ডি কস্টা প্রমুখ।
অপরদিকে ফুলবাড়ীর স্থানীয় বেসরকারী সংস্থা বেসিক এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানব বন্ধন ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় দিনাজপুর -ঢাকা মহাসড়কের পাশে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধন চলাকালীন বক্তব্য রাখেন বেসরকারী সংস্থার নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার, ওয়াল্ড ভিশন এর ম্যানেজার পবিত্র ডি কস্টা, আদিবাসী উন্নয়ন সমিতির সাধারন সম্পাদক সাবাজ হাসদা সহসভাপতি জজ হাসদা প্রমুখ। এছাড়া বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইনিস্টিটিউট (সাবেক কোয়ালিটি ইংলিশ মিডিয়াম স্কুল) চত্তরে স্কুলের শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্টিত হয়। এ সময় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাহাতাব উদ্দিন, বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, বেসিক সংস্থার পক্ষ হতে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন বেসিক সংস্থার নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক ও খ গ্রুপে মোট ৪০ জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। এছাড়া ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি, সিনিয়র সাংবাদিক মোঃ আফজাল হোসেন ও ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।