মো. আশরাফুল আলম, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ভুয়া সাংবাদিকের ছড়াছড়ি । গাড়িতে প্রেস লিখে করছে চাঁদাবাজি ও মাদকের ব্যাবসা। ফুলবাড়ীতে গাড়িতে প্রেস লিখে সাংবাদিকের পরিচয় দিয়ে চোষে বেড়াচ্ছেন বেশ কিছু ভুয়া সাংবাদিক। এরা কারা ? অনেকে সপ্তাহিক পত্রিকার আইডি কার্ড ক্রয় করে সাংবাদিকের পরিচয় দিয়ে বেড়াচ্ছেন। আসলে তারা কি সাংবাদিক না সাংঘাতিক অনেক মহলের প্রশ্ন। অনেককে পুলিশ প্রশাসনের ছত্রছায়ায় দেখা যায়।
খোজ নিয়ে জানাযায় একটি পরিচয় পত্রের মেয়াদ পার হওয়ার পর কম্পিউটারে ভুয়া আইডি কার্ড বানিয়ে সেখানে কার্ডের মেয়াদ বাড়ানো হচ্ছে। দেখে মনে হচ্ছে এরাই আসল সাংবাদিক । এতে প্রকৃত সাংবাদিকদের মান ক্ষুন্ন হচ্ছে। কেউ শিক্ষক, কেউবা বাসের হেলপার, আবার কেউ চাকুরী জীবি, আবার অনেকে ঠিকাদার এর সাংবাদিকের মান ক্ষুন্ন করে নিজেরা ফায়দা লুঠার জন্য ও নিজেকে সাংবাদিকের পরিচয় জাহিল করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা সমাজে ভাল মানুষ সেজে প্রভাব বিস্তার করতে চায়। সাংবাদিকের পরিচয় পত্র নিয়ে অনেকে দুরপাল্লার গাড়িতে হেলাপারী করতে গিয়ে মাদকের ব্যাবসা করছেন। এ ছাড়াও ফুলবাড়ী শহরে ব্যাঙ্গের ছাতার মত সাংবাদিক গজিয়েছে। এদের বিরুদ্ধে প্রশাসনের ব্যাবস্থা নেয়া প্রয়োজন। এরা গ্রামে গঞ্জে ও শহরে সাধারন মানুষকে ফাঁদে ফেলে ও নারী লেলিয়ে দিয়ে হয়রানী করছে ও নিজেরা ফয়দা লুটছে।
এ দিকে ঐ সাংবাদিক পরিচয় বহনকারী ভুইফোর সাংবাদিক গ্রংা স্থানীয় আইন প্রয়োগ কারী সংস্থার কতিপয় ব্যাক্তিদের সাথে সক্ষতা গড়ে তুলে দালালী পনা করতে দেখা যায়। এ ব্যপারে বিভিন্ন মহল ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।