ফুলবাড়ীতে সরকারী চাউল নিয়ে উধাও হওয়া ট্রাক উদ্ধার

0

মো. আশরাফুল আলম, ফুলবাড়ী(দিনাজপুর) প্রতিনিধি: সরকারী গোডাউন পঞ্চগড় থেকে চাউল নিয়ে উধাও হওয়া ট্রাক ৯ জুন শুক্রবার সন্ধায় ফুলবাড়ী থেকে উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব জানান, গত ৪জুন পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মীর্জাপুর সরকারী খাদ্য গুদাম থেকে ১৫ মে,টন (৩০২ বস্তা)চাউল যার বাজার মূল্য সাড়ে ৫ লাখ টাকা নিয়ে, ঢাকা মেট্রো – ট – ১৩-১২৮৬ নং একটি ট্রাক, ঢাকা তেজগাঁও সিএসডি খাদ্য গুদামের উদ্দেশ্যে যাত্রা করে। কিন্তু ট্রাকটির চালক তেজগাঁও খাদ্য গুদামে না গিয়ে, সরকারী চাউল আত্মসাথের উদ্দেশ্যে ট্রাকের চালক ট্রাকটি নিয়ে উধাও হয়ে যায়, এবং ট্রাকের চালক তার ব্যবহারীত মোবাইল ফোনটিও বন্ধ করে দেয়, এর পর ট্রাকের মালিকের সাথে যোগাযোগের চেষ্ঠা করে ব্যার্থ হওয়ায়, চাউল পরিবহন ঠিকাদারী প্রতিষ্ঠানের উপর সন্দেহ হলে তারা পুলিশ প্রসাশনকে অবহিত করে। এর পর পুলিশ প্রসাশন ট্রাকটি তল্লাশীর জন্য বিভিন্ন থানায় অবহিত করে। এরই সুত্র ধরে ফুলবাড়ী থানা পুলিশ গত শুক্রবার সন্ধায়, ফুলবাড়ী উপজেলার বারাই হাটের সন্নিকট থেকে ট্রাকটি চাউলসহ উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভাব হয়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.