ফুলবাড়ীর লক্ষীপুর বাজার খয়েরবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

0

মো. আশরাফুল আলম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়ন লক্ষীপুর বাজারে স্বেচ্ছাসেবক লীগের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের লক্ষীপুর বাজারে স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ২০ জুন মঙ্গলবার মো. আরমিয়া সরকার এর সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক মো. জাকারিয়া জাকির ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থা ও প্রকাশনা সম্পাদক মো. রাশেদুর রহমান রাশেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক মো. শাহিনুর রশিদ(বাবু), মুক্তি যোদ্ধা বিষয় সম্পাদক ও প্রভাষক মো. শহিদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. মেহেদী হাসান মিঠু, মো. ফিজার , মো. রুহুল আমিন, মো. বাপ্পি. মো. ফয়ছাল , মো. হেলাল , মো. হামিদুল, পার্বতীপুর স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. আমজাদ. মো. হাবিব,মো. রিয়জুল,কমল,মো. করিম ও মো. মুকুল প্রমুখ। ইফতার মাহফিলে জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রায় ৬শতাধিক নেতা কর্মী অংশ নেন। এ ছাড়া স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, ব্যবসায়ী, সুধিজন ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.