মো. আশরাফুল আলম, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী থানার পুলিশ এর হাতে ৩৪৩ বোতল ফেন্সিডিলসহ আটক ১। গতকাল ১৯ জুন সন্ধ্যা সাড়ে ৮টায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব গোপন সুত্রে সংবাদ পেয়ে থানা থেকে এ এস আই ফারুক ও এস আই আক্কেল আলীকে দ্রুত ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউপির বেজাই মোড়ে উৎ পেতে থাকে।
এ সময় এলুয়াড়ী থেকে বেজাই মোড়ে একটি ভ্যান গাড়ি আসা মাত্র আটক করেন। গাড়িটি আটক করে ফুলবাড়ী থানায় এনে চাউলের ড্রামে থাকা ৩৪৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। এ ঘটনায় এলুয়াড়ী ইউপির গনিপুর গ্রামের মো. আবু বক্কর এর পুত্র মো. মকছেদুল ইসলাম (৩০)ভ্যান চালক কে আটক করেন। এ ব্যাপারে ফুলবাড়ী থানার এ এস আই মো. ফারুক বাদী হয়ে তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে (২৫) এর বি ধারায় মামলা দায়ের করেন। যার মামলা নং ২২, তারিখ ১৯/০৬/২০১৭ইং। আটক কৃত মাদক এর মুল্য ২লাখ ৫হাজার ৮ শত টাকা।
এ ব্যাপারে ফুলবাড়ী সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব গোপন সংবাদের ভিত্তিতে ঐ মাদক চোরা কারবারীর ব্যবসায়ীকে আটক করা হয়। তবে এই ব্যবসার সাথে আর কারা জড়িত আছে তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
অপর দিকে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব জানান,আমি গত ০৫/০২/২০১৭ইং তারিখে যোগদান করার পর প্রায় শতাধিক মাদক ব্যবসায়ী ও মাদক সেবন কারীদেরকে আটক করি। এবং মামলা দায়ের করি। আমি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যে অভিযান চালাচ্ছি তা অব্যাহত থাকবে। কাউকে ছাড় দেয়া হবে না।