ফুলবাড়ী পৌর শহর অপরিস্কার অপরিছন্নে ভরপুর: পৌর কতৃপক্ষ এ দিকে কোন নজর দিচ্ছেনা

0

মো. আশরাফুল আলম, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার বেহাল অবস্থা অপরিস্কার অপরিছন্নে ভরপুর । ট্যাক্স,ভ্যাট পরিশোধ করার পরেও প্রথম শ্রেনীর পৌর সভার নাগরিকরা কোন সুযোগ সুবিধা পাচ্ছেনা। পৌর সভার নাগরিকরা পৌর সভায় নানান বিষয়ে অভিযোগ করেও কোন সুবিধা পাচ্ছেন না। ফুলবাড়ী পৌর শহরের বিভিন্ন এলাকায় পানি নিঃস্কাশনের ড্রেন না থাকার কারনে বর্ষা মৌসুমে পানি জমে গিয়ে অনেকের বাসা বাড়িতে ঢুকছে। ড্রেন গুলি সময় মত পরিস্কার না করার কারনে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। আবার বিভিন্ন এলাকায় ময়লা আবর্জনা রাখার জন্য ডাসবিন তৈরী করা হয়েছে । সেখানে আবর্জনা জমে ইস্তুব হয়ে পড়ে আছে । পরিস্কারের জন্য কোন তদারক নেই পৌর কতৃ পক্ষের । ফুলবাড়ী পৌর সভার ৪ নং ওয়ার্ডের ধান বিক্রয় এলাকায়, আইয়ুব চেয়ারম্যানের বাড়ি সংলঙ্গন্ন এলাকায় আবর্জনা পড়ে রয়েছে। পচা দুগন্ধে এলাকা বাসী পথ চলতে পাচ্ছেনা। অপরদিকে পৌর এলাকায় লাইটিং এর বেহাল অবস্থা টিপ টিপ করে বাতি জলে প্রায় এলাকায়। নিম্ন মানের বাল্প লাগানো হয়েছে। কয়েকদিন গেলেই এ সব বাল্প আর জ¦লেনা। ফুলবাড়ী পৌর সভা ২০১৫ সালে প্রথম শ্রেনী হওয়ার পর পৌর বাসী সুযোগ সুবিধা না পেয়েও রিতি মত ট্যাক্স, ভ্যাট প্রদান করে আসছে। কিন্তু নাগরিকদের কোন সুযোগ সুবিধা নেই । ফুলবাড়ী পৌর সভা কতৃপক্ষ তার ইচ্ছে মত চলছে । ফুলবাড়ী পৌর সভায় স্থানীয় সরকার মন্ত্রনালয়ের দপ্তর থেকে সরকারী কত টাকা বরাদ্ধ্য আসে এবং দাতা সংস্থার কত টাকা দেয় তা সঠিক ভাবে ব্যায় করা হচ্ছেনা বলে অভিযোগ উঠেছে। জানাযায় বিভিন্ন ভাউচার জমা দিয়ে টাকা উত্তোলন করা হয়। এ ছাড়া গত কয়েক বছর আগের হাট ইজাদারের নিকট সরকারী টাকা পড়ে রয়েছে। তা আদায় করার ব্যাপারে পৌর কতৃপক্ষ কোন ব্যাবস্থা নিচ্ছেন না। সব মিলে পৌর সভা প্রশাসনটি হযবর অবস্থায় চলছে। দেখে মনে হচ্ছে প্রশাসক বিহীন পৌর সভা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.