বগুড়ায় বাস-ট্রাকের সংঘর্ষে ৩ জনের মৃত্যু

0

বগুড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত নয়জন। নিহতদের মধ্যে আব্দুল জলিল লীল (৬৫) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জে। আহতদের চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ধনকুণ্ডি গ্রামের আব্দুল বাসেত বলেন, ঢাকা থেকে উত্তরবঙ্গ যাওয়ার পথে অর্ণব পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী ভুট্টা বোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হলে দুটি বাহনই রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই জলিলের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়।

এ ব্যাপারে শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল আহম্মেদ জানান, আজ শুক্রবার বেলা ১২টার দিকে শেরপুর উপজেলার ধনকুণ্ডি এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.