বদরগঞ্জে সেনা অভিযানে দেশীয় মদ ও নগদ অর্থসহ একজন আটক

0

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের বদরগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাজারে  বিপুল পরিমাণ দেশীয় মদ ও নগদ অর্থসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী।

আটক ব্যক্তি মিঠাপুকুর থানাধীন চক দুর্গাপুর গ্রামের মোঃ ফজলউদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪০)।

গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, নজরুল ইসলাম সাহেবগঞ্জ বাজার এলাকায় ০২ বস্তা দেশীয় মদ নিয়ে বিক্রয়ের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের আওতাধীন এডহক ৩৪ ইস্ট বেঙ্গল (মেক) ইউনিটের তারাগঞ্জ ক্যাম্প থেকে একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

অভিযানে তার কাছ থেকে ২৭ কেজি দেশীয় মদ, নগদ ১,৬৬,৯০০ টাকা, ৪টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অভিযানে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা মাদক বিরোধী প্রচেষ্টাকে সাধুবাদ জানান এলাকাবাসী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.