বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২জন, আহত ৬জন

0

শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে বরিশালের গৌরনদী উপজেলার বেঁজগাতি এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। নিহতরা হলেন ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ধুলিয়াপাড়া গ্রামের মৃত আদম আলী শেখের ছেলে মো. জেহের আলী শেখ (৪০), একই উপজেলার মির্জাপুর গ্রামের নুরুল ইসলাম ওরফে নুরু হোসেন (৪২)।

এ ছাড়া আহতরা হলেন ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার ধুলিয়াপাড়া গ্রামের মোহাম্মদ আলী খান (৩৫), অরুন মিয়া (৩০), আব্দুল আজিজ শেখ (৩৩), মো. জহির (৩৫), একই উপজেলার চুটলিয়া গ্রামের মো. মাসুদ বিশ্বাস (২৬), একই উপজেলার খন্ডক গ্রামের মতলেব মন্ডল (৪০)।

হতাহতরা সবাই শৈলকুপা উপজেলার গরু ব্যাপারী। গুরুতর আহত ৬ গরুর ব্যাপারীকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ও গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভার্তি করা হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার এসআই অশোক চন্দ্র তালুকদার ও গৌরনদী ফায়ার স্টেশনের সাব-অফিসার আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.