বাউফলের পুলিশ মাফিয়া দ্বারা পরিচালিত হচ্ছে-চীফ হুইপ আ.স.ম ফিরোজ।

0

জাহিদ শিকদার, জেলা প্রতিনিধি (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফল উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। (৪জুলাই) মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ আবদুল্লাহ আল মাহামুদ জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ ও স্থানীয় এমপি আ.স.ম. ফিরোজ।
সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা মোতালেব, বিভিন্ন ইউপি চেয়ারম্যান,  মদনপুরা ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, বগা ইউপি চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, চন্দ্রদ্বীপ ইউপি চেয়ারম্যান এনামুল হক, বাউফল ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক প্রফেসর হুমায়ুন আহমেদ ও বাউফল সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি অতুল পাল, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।বাউফলে আইন শৃঙ্খলার অবনতি, সন্ত্রাস এবং মাদক দমনসহ একাধিক বিষয়ে পৃুলিশের নিস্ক্রিয়তা নিয়ে কথা বলেন। বক্তাদের বক্তব্যে সভাকক্ষে উপস্থিত বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আযম খান ফারুকী ও এসআই লুৎফর রহমান উত্তেজিত হয়ে উঠেন। এক পর্যায়ে এসআই লুৎফর রহমান বাউফলে রাজনৈতিক অস্থিরতার জন্য আওয়ামী লীগের এক পক্ষকে সাবেক চীফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহর সমর্থন দেয়ার কথা উল্লেখ করলে সভার প্রধান অতিথি আ.স.ম. ফিরোজ একজন সন্মানিত ব্যক্তি সম্পর্কে কোন প্রকার বক্তব্য দিতে নিষেধ করে এসআই লুৎফরকে তার বক্তব্য প্রত্যাহারের নির্দেশ দেন। পরে এসআই লুৎফর তার বক্তব্যের জন্য দু:খ প্রকাশ করেন। এরপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আযম খান ফারুকী গত তিন মাসে সন্ত্রাস, চুরি, ডাকাতি ও মাদক প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপের কথা জানান।সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আযম খান ফারুকী প্রায় পৌনে এক ঘন্টা পর উপস্থিত হলে নির্দিষ্ট সময় সভা শুরু হতে বিলম্ব হয়। 
প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ আ.স.ম. ফিরোজ বলেন, বাউফলের সর্বসাধারনরে কাছে বাউফল থানার পুলিশ বিভিন্ন কারণে বির্তকিত হয়ে গেছে। এরা মাফিয়া দ্বারা পরিচালিত হচ্ছে। যার কারণে সাধারন মানুষ পুলিশের কাছ থেকে প্রত্যাশিত সেবা পাচ্ছেনা। তিনি শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকারের সফলতার কথা উল্লেখ করে চীফ হুইপ পুলিশকে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায়, শেখ হাসিনা প্রধানমন্ত্রী। এ আমলে কোন মাফিয়া দ্বারা আপনারা নিয়ন্ত্রীত হবেন এটা গ্রহণযোগ্য নয়। বাউফল একটি শিক্ষিত জনপদ। শেখ হাসিনার প্রতিনিধি আমি। এখানে অন্য কোন প্রতিনিধির অগ্রহযোগ্য কথাবার্তা শোনার কোন অবকাশ নেই। আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করুন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.