বাজে অভিনেতা হিসেবে দুটি পুরস্কার পেলেন ট্রাম্প

0

সারাবিশ্বের চোখ এখন অস্কার পুরস্কারের দিকে। কে কোন বিষয়ে অস্কার পাচ্ছেন, তা নিয়ে মেতে আছেন সবাই। তবে অস্কার পুরস্কার ঘোষণার ঠিক আগের দিন ঘোষণা করা হয় সবচেয়ে বাজে অভিনেতা-অভিনেত্রীদের নাম। গোল্ডেন রাস্পবেরি অ্যাওয়ার্ড বা রেজ্জি অ্যাওয়ার্ড দেয়া হয় তাদের।
এ বছর সবচেয়ে বাজে অভিনেতা হিসেবে ও স্ক্রিন কম্বোতে দুটি পুরস্কার পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর ফক্স নিউজের।

মাইকেল মুর পরিচালিত ফারেনহাইট ১১/৯ এবং দিনেশ ডি সুজার ডেথ অব অ্যা নেশন নামক দুটি ডকুমেন্টারির ওপর ট্রাম্পকে দুটি পুরস্কার দেয়া হয়।

অন্যদিকে সবচেয়ে বাজে অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন মেলিসা ম্যাকার্থি। মেলিসা অভিনীত ছবি দ্য হ্যাপি টাইম মার্ডারস এবং দ্য লাইফ অব দ্য পার্টির জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়।

সারাবিশ্বের ২৪ দেশের ১০০ রেজ্জি সদস্যের ভোটের মাধ্যমে প্রতি বছর বাজে অভিনেতা-অভিনেত্রী নির্বাচন করা হয় বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.