বান্দরবানে গভীর রাত্রে বসত ঘর ভাংচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার

0

বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের শহরে পুরাতন রাজবাড়ী এলাকায় রাজ পরিবারের ভূমি নিয়ে বিরোধের জের ধরে সন্ত্রাসী কায়দায় রাতের অন্ধকারে নির্মাণধীন বসতঘরে হামলা ভাংচুর ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে বান্দরবান জেলা প্রেসক্লাবের সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মংসাপ্রু লিখিত বক্তব্য পাঠ করেন বলেন, আমি বোমাং রাজা ক্যজসাই চৌধুরীর জৈষ্ঠ পুত্রের তৃতীয় স্ত্রীর ২য় সন্তান এবং বর্তমান বোমাং রাজা উচপ্রু আমার বড় ভাই।

তিনি আরও বলেন, আমি বাংলাদেশে বর্ডার গার্ড অনারারী উপ পরিচালক কর্মরত পদ থেকে গত ২৫শে জুলাই ২০২৪ সালে অবসর গ্রহন করি। বান্দরবানে আমার নিজস্ব কোন ঘর বাড়ি না থাকায় বোমাং সার্কেল চিফ রাজ পরিবারের উত্তরাধীকারি হিসেবে পরিত্যক্ত জায়গায় বসবাসের জন্য একটি কাঁচা টিন সেডের ঘর নির্মান কাজ শুরু করি। কিন্তু গত ১০মার্চ দিবাগত রাতে সন্ত্রাসীরা দা, করাত, লোহার রড, লাঠি দিয়ে আমার নির্মিত বসত ঘরটিকে ভাঙচুর করে তছনছ করে ফেলে, যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এসময় তিনি এই হামলার তীব্র নিন্দা জানাই এর প্রশাসনের কাছে সুষ্ট বিচার দাবি করেন।

সংবাদ সম্মেলনে ১৩তম বোমাং রাজা ক্যজসাই চৌধুরীর জেষ্ঠ্য পুত্র চথোয়াই প্রু (সিটিপ্রু) চৌধুরীর পুত্র সাথোয়াই প্রু, কন্যা মানুখয়, পুত্র ক্যথুই প্রু, পুত্র থুইসিং প্রু লুবু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: চলতি মাসে ১০মার্চ ভোর রাতে অনুমানিক ৪০-৫০জন সন্ত্রাসী কর্তৃক দা, করাত, লোহার রড, লাঠি নিয়ে বান্দরবানের পুরাতন রাজারমাঠে নির্মাণাধীন একটি বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর, করে যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে সমালোচনা ঝড় ও অনেকেই বিভিন্ন মন্তব্য করছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.