বান্দরবানে পর্যটকদের জন্য চালু হল ছাঁদখোলা বাস

0

বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবান জেলায় পর্যটন শিল্পের প্রসারে ও পর্যটকদের আনন্দঘন মুহুর্তকে বিকাশিত করতে বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভ্রমণে এই প্রথম ছাঁদখোলা বাস চালু করেছে ‘হিল ভিউ’ আবাসিক হোটেল কর্তৃপক্ষ।

সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১ টায় হিল ভিউ কনভেনশন হলের সামনে ছাঁদখোলা বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও হোটেল হিলভিউ ট্যুরিস্ট বাস স্বত্বাধিকার কাজল কান্তি দাশ।

জানা গেছে, এ ছাঁদখোলা বাস জেলার চিম্বুক, নীলগিরি, নীলাচল ও মেঘলায় পর্যটকেরা সহজেই দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণ করতে পারবেন। প্রাকৃতিক উপভোগের পাশাপাশি রাখা হয়েছে গান বাজনার সাউন্ড সিষ্টেম। বাসে প্রায় ৩০ জনের অধিক পর্যটক বসার জন্য সিট রয়েছে। বান্দরবান সদর হইতে চিম্বুক নীলগিরি পর্যটন স্পট পর্যন্ত জনপ্রতি ৪০০টাকা এবং নীলাচল ও মেঘলা পর্যটন স্পটের জনপ্রতি ২০০টাকা করে ভাড়া গুনতে হবে।

ছাঁদখোলা বাস চালক মো. ফুরকান বলেন, এই ছাঁদখোলা বাসে পর্যটকরা জেলার নীলাচল, মেঘলা, শৈলপ্রপাত, নীলগিরিসহ সকল পর্যটন কেন্দ্র ভ্রমণে যেতে পারবেন। ঘুরাঘুরি শেষ না হওয়ার পর্যন্ত স্পটে পর্যটকদের জন্য অপেক্ষা থাকবে এবং নির্ধারিত সময় শেষে একই স্থানে নিয়ে আসা হবে।

হোটেল হিলভিউ ট্যুরিস্ট বাস স্বত্বাধিকার কাজল কান্তি দাশ বলেন, পাহাড়-নদী-ঝর্ণা বেষ্টিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্যরে লীলাভূমি পাহাড়ী জেলা বান্দরবান। প্রাকৃতিক এই সৌন্দর্য্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ছুটে আসে হাজারো পর্যটক। এসব আগত পর্যটকরা যাতে নিরাপদ ও আরামদায়ক ভ্রমনের মাধ্যমে প্রকৃতির এই সৌন্দর্য্য উপভোগ করতে পারে সে কথা চিন্তা করে ছাঁদখোলা বাস চালু করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.