বিএনপি নেতা খায়রুল কবির খোকনের জামিন

0

২৬ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন জামিনে কারামুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৫টায় কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
খায়রুল কবির খোকনের স্ত্রী শিরীন সুলতানা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজধানী ঢাকাসহ বিস্ফোরক ও অগ্নিসংযোগের ১৬টি মামলায় স্থায়ী জামিন চেয়ে গত ৪ মে ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করেন বিএনপির এই নেতা। আদালত সাতটি মামলায় জামিন মঞ্জুর করলেও বাকি মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়ে দেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের শুরুর দিকে হরতাল-অবরোধ চলাকালে পল্টন থানায় মামলাগুলো দায়ের করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.