বিএনপি নেতা ফখরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন

0

মানহানির অভিযোগে করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর হাকিম নূর নবী এই অভিযোগ গঠনের আদেশ দেন।

বিএনপি নেতা ফখরুলের আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, এই অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।ফখরুল ইসলামের বিরুদ্ধে মামলাটি করেন মৎস্যজীবী লীগের সভাপতি নূরে আলম সিদ্দিক।

মামলার আরজিতে বলা হয়, ২০১৪ সালের ২৪ আগস্ট রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেন ফখরুল। ফখরুলের ওই বক্তব্য বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। তাঁর ওই বক্তব্যের জের ধরে ২০১৪ সালের ১ সেপ্টেম্বর মামলাটি দায়ের করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.