বিএনপি সংসদ নির্বাচনে অংশ নেবে, না এসে উপায় নেই: বাণিজ্যমন্ত্রী

0

বিএনপির সমালোচনা করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি নির্বাচনে না এলে তাদের করুণ অবস্থা হবে।

আজ শুক্রবার ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের খাসেরহাট বাজারে ভেলুমিয়া-কুলগাজি ছয় কিমি পল্লী বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, বিএনপি সংসদ নির্বাচনে অংশ নেবে, না এসে উপায় নেই। নির্বাচনে না এলে তাদের করুণ অবস্থা হবে। আর সে নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমার শেষ দুটি স্বপ্ন। একটি ভোলা-বরিশাল সড়ক নির্মাণ করা। আপনারা ৪-৫ ঘণ্টায় ঢাকা যেতে পারবেন। আরেকটি স্বপ্ন ভোলার বাংলাবাজার উপশহরে একটি মেডিকেল কলেজ নির্মাণ করা। সেখানে ২০০ শয্যার হাসপাতাল হবে।

ভেলুমিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম মাস্টারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার কেয়ায়েত উল্যাহ, জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিন টুলু, প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.