বিভিন্ন সরকার যে উন্নয়ন করতে পারেনি, সে উন্নয়ন করেছে শেখ হাসিনা : এনামুল হক শামীম

0

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, গত ২৮ বছরে বিভিন্ন সরকার যে উন্নয়ন করতে পারেনি, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার আট বছরে সে উন্নয়ন করেছে। নিজ কর্ম, দক্ষতা, মেধা, যোগ্যতা, সততা দিয়ে শেখ হাসিনা প্রমাণ করেছেন বাংলাদেশের উন্নয়নে তার বিকল্প নেই।  

আজ বৃহস্পতিবার সকালে ধানমন্ডিতে দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন হাতিয়ার সাবেক এমপি অধ্যাপক ওলিউল্লাহ, কুমিল্লার হোমনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, চাপাইয়ের নাচোল উপজেলা চেয়ারম্যান আবদুল কাদের, পৌর মেয়র ও নাচোল পৌর আওয়ামী সভাপতি আবদুর রশিদ, প্যানেল চেয়ারম্যান ও যুবলীগ সাধারণ সম্পাদক ফারুক আহমেদ প্রমুখ।

এনামুল হক শামীম আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্র পরিচালনায় আছেন বলেই আজ দেশ এগিয়ে যাচ্ছে। এ উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। এ জন্য আওয়ামী ও স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একাদশ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আনতে হবে। উন্নয়নের ধারাবাহিতা রাখতে হলে সরকারের ধারাবাহিতা প্রয়োজন।

তিনি বলেন, আওয়ামী ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। অন্যরা ক্ষমতায় আসলে দেশের অর্থনীতি ধ্বংস হয়। দেশ পিছিয়ে যায়। কাজেই আওয়ামী লীগ মানেই উন্নয়ন। আর শেখ হাসিনা উন্নয়ন, গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধির প্রতীক। শেখ হাসিনা প্রধান থাকলেই দেশ এগিয়ে যাবে। এ জন্য আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সদস্য সংগ্রহ অভিযান জোরদার করতে হবে। সামনে ভোটার হাল নাগাদ কার্যক্রম শুরু হবে, আওয়ামী ঘরোয়ানা তরুণরা যেন বাদ না পড়ে এবং যারা প্রবীণ ভোটার আছে তারাও যেন পুনরায় ভোটার হতে পারে সে ব্যাপারে দলের নেতাকর্মীদের কাজ করতে হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.