মোঃ আশরাফুল আলম ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর গতকাল উপজেলার কেটরা হাটে বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোদি দোকানের যৌন উত্তেজক ১হাজার ফান্টুস বোতল উদ্ধার করেন।
জানা যায়, রমজান মাসে ভেজাল বিরোধী অভিযানে উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট দেবাংশু কুমার সিংহ বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নে কেটরা হাটে ৪টি মোদি দোকানে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ খাবার ও এসব রাখার অপরাধে ৪টি দোকানের মোট ১২ হাজার টাকা জরিমানা করেন। এবং ঐ এলাকায় সেই সময় হাট সংলগ্ন আদিবাসী পাড়াতে অভিযান চালিয়ে ৭’শ লিটার চোলাই মদ উদ্ধার করেন। বাজারে জনসন্মুখে মেয়াদ উত্তীর্ণ খাবার, ফান্টুস ও চোলাই মদ ধ্বংশ করা হয়।