শনিবার (০৮ জুলাই) সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে দেশের ব্যস্ততম স্থলবন্দর বেনাপোলে। স্থানীয় মোটর শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দিয়েছে। শুক্রবার রাত ৮ টায় শ্রমিক ইউনিয়ন নেতারা বৈঠক শেষে এ ঘোষণা দেন।
বেনাপোল গ্রিনলাইন পরিবহনের ম্যানেজার ধর্মঘটের ব্যাপারে জানান, পৌর মেয়র সমর্থিত ছাত্রলীগ নেতারা তাদের অফিসের সামনে দিয়ে মিছিল নিয়ে যাচ্ছিলো। এসময় কোনো কারণ ছাড়াই তারা তিন শ্রমিককে মারধর ও কাউন্টারে ভাঙচুর চালায়। অভিযুক্তদের বিচারের দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি জানান, মাইকে মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষে ধর্মঘটের বিষয়ে প্রচার চালাতে শুনেছি। তবে পরিবহনের কেউ এ পর্যন্ত পুলিশের সহযোগিতা চায়নি।