বোমা বিস্ফোরণে রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত

0

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও বিবিসির লাইভ প্রতিবেদনে এক তথ্যে জানানো হয়েছে, মস্কোতে বিস্ফোরণ, পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ নিহত হয়েছেন। রাশিয়ার তদন্ত কমিটি এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোতে একটি ইলেক্ট্রিক স্কুটারে বোমা লুকিয়ে রাখা হয়। সেখানের বিস্ফোরণে নিহত হন ইগর কিরিলভ। আল জাজিরা বলছে, রাশিয়ার নিউক্লিয়ার, বায়োলজিক্যাল, কেমিক্যাল ডিফেন্স ফোর্সেসের (এনবিসি) প্রধান মঙ্গলবার একটি অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে বিস্ফোরণে নিহত হয়েছেন।

বিবিসি বলছেন, কিরিলভ যখন তার বাসভবন ত্যাগ করছিলেন তখন স্কুটারে লুকানো বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এই বিস্ফোরণেই নিহত হয়েছেন ইগর কিরিলভ। বার্তাসংস্থা রয়টার্সের ফুটেছে দেখা যায়, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। এই ঘটনায় ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে। এর আগে গতকাল সোমবার, নিষিদ্ধ কেমিক্যাল অস্ত্র ব্যবহার করার জন্য কিরিলভকে অভিযুক্ত করে ইউক্রেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.