আজ মঙ্গলবার উপজেলার মীর পাড়া শহীদ জিয়া স্মৃতি সংসদ আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর বিএপির সাবেক যগ্ন আহবায়ক এরশাদ উল্লাহ’র হাতে ফুল দিয়ে আবদুল খালেক, করিম সওদাগর, আবদুল কাদের , গিয়াস উদ্দিন, মোহাম্মদ নুর মিয়া, মোহাম্মদ বক্তেয়ার,সাইফুদ্দিন ফারুকের নেতৃত্বে মীর পাড়া ৩৫ জন আওয়ামীলীগের কর্মী সমর্থক বিএনপিতে যোগদান করেন ।
প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর বিএপির সাবেক যগ্ন আহবায়ক এরশাদ উল্লাহ আওয়ামীলীগ সরকার ১০ টাকা কেজিতে চাল খাওয়াবে বলে ক্ষমতায় এসে মানুষের সাথে ধোকাবাজি করেছে । সারা দেশে গুম হত্যা হামলা মামলা দিয়ে বিএনপির নেতা কর্মীদের ঘর ছাড়া করেছে । আগামীতে এসব অন্যায় অভিচার , জুলুম অত্যাচারের সমুচিত জবাব দেয়া হবে ।
সভায় বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর ন্যাক্কারনজক হামলার তীব্র নিন্দা ও দোষীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানানো হয় ।
মীর পাড়া হাজী হামিদুল হক মুন্সি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র উপদেষ্ঠা রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক শওকত আলম ,সিনিয়র যগ্ন আহবায়ক আবুল হাশেম,যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম শাহীন , উপজেলা যুবদলের সভাপতি মো. সিরাজুল ইসলাম ।
৬ নং ওয়ার্ডবিএনপির আহবায়ক ও মীরপাড়া শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি আলহাজ্ব আবু আকতারের সভাপতিত্বে, যুগ্ন আহবায়ক মোহাম্মদ লোকমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন পৌরসভা ছাত্রদলের আহবায়ক মো. ইমরানুল হক জিকু, মো. জহির সওদাগর, যুবদল নেতা মোহাম্মদ জসিম, এন এম করিম,মোরশেদ আলম, হাসান , খালেক, রোকন , সাদ্দাম, নুরু , রাসেল প্রমুখ ।