ব্রাজিলের বারে বন্দুকধারীর গুলিতে নিহত ১১

0

ব্রাজিলের একটি বারে বন্দুকধারীর গুলিতে ১১ জন নিহত হয়েছেন। রোববার দেশটির উত্তরাঞ্চলের একটি বারে এ হামলার ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ান।

উত্তরাঞ্চলীয় প্যারারাজ্যের জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, বেলেম শহরের একটি বারে সাত বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। এতে ১১ ব্যক্তি নিহত হন। তবে কী কারণে এ হত্যাকাণ্ড হয়েছে সে বিষয়ে কর্মকর্তারা কোনো কিছু জানাতে পারেননি।

জি১ নিউজ ওয়েবসাইটে পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে, হামলার ঘটনায় এক হামলাকারী আহত হয়েছেন। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

হামলায় নিহতদের মধ্যে রয়েছে ছয় নারী ও পাঁচ পুরুষ। একটি মোটরসাইকেল এবং তিনটি গাড়িতে করে এসে হামলা চালায় সাত ব্যক্তি। হামলার পরপরই সেখান থেকে পালিয়ে যান তারা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.