ভোটের রাজনীতিতে ছাত্রলীগকে এগিয়ে থাকতে হবে- প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু

0

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ভোটের রাজনীতিতে ছাত্রলীগকে এগিয়ে থাকার আহবান জানিয়ে বলেছেন, ছাত্রলীগকে আরও সু-সংগঠিত হতে হবে। জনসেবার মনোভাব নিয়ে শৃঙ্খলার মধ্যে থাকতে হবে।

নসরুল হামিদ বিপু আজ শুক্রবার কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়ন ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ছাত্রলীগ জাতির জনকের হাতে গড়া সংগঠন। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সংগঠন। এখানে ছাত্র ব্যতীত কোন অছাত্রের স্থান থাকবে না।  

তিনি বলেন, আমরা জনগণের কাজ করতে চাই। তাই আমরা ভালো লোকের সংগঠন চাই।

কোন্ডা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রোমেল মাহমুদের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, প্রতিমন্ত্রীর একান্ত সহকারি সচিব ম. ই. মামুন, ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আবুল হোসেন রতন, যুগ্ম আহবায়ক জাফর ইকবাল বাপ্পি প্রমুখ।

সম্মেলনে রোমেল মাহমুদকে সভাপতি, আল-আমীন মাহমুদকে সাধারণ সম্পাদক এবং জসীম আহম্মেদ নিরবকে সিনিয়র সহ-সভাপতি হিসেবে উল্লেখ করে কোন্ডা ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.