মালিতে পর্যটনকেন্দ্রে সন্ত্রাসী হামলা, নিহত ২

0

মালির একটি পর্যটনকেন্দ্রে সন্ত্রাসী হামলায় দুইজন নিহত হয়েছে। হামলাকারীদের মধ্যে একজনের কাছে একটি মেশিনগান ও বিস্ফোরকভর্তি বোতল পাওয়া গেছে। দেশটির নিরাপত্তামন্ত্রী এসব তথ্য জানিয়েছেন।

মালির নিরাপত্তামন্ত্রী সালিফ ত্রাওরে বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এটা জঙ্গি হামলা। হামলার পর মালির বিশেষ বাহিনী তৎপরতা চালায়। জিম্মিরা ছাড়া পেয়েছেন। তবে দুঃখজনকভাবে, এ হামলায় দুইজন নিহত হয়েছেন।

নিরাপত্তামন্ত্রী বলেন, ‘আমরা দুই হামলাকারীর মরদেহ উদ্ধার করেছি। অপর দুজনের মরদেহ খোঁজ করছি। ‘ পর্যটনকেন্দ্রটি পশ্চিমা নাগরিকদের কাছে বেশ জনপ্রিয় বলে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.