রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া নিশ্চিত করতে জাতিসংঘকে প্রয়োজনে মিয়ানমারের বিরুদ্ধে ‘অবরোধ কর্মসূচি’ আরোপের আহবান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার সকাল ১০টায় কক্সবাজারের হোটেল কক্সটুডেতে রোহিঙ্গাদের জন্য সোলার প্যানেল গ্রহণকালে তিনি একথা বলেন।
এ সময় আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন সাড়ে ৫ হাজার ও কক্সবাজারের সাতকানিয়া সমিতি ৫০টি সোলার প্যানেল ওবায়দুল কাদেরের হাতে তুলে দেয়।
ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গাদের জন্য কক্সবাজারের সম্ভাবনাময় পর্যটন ক্ষতির মুখে। রোহিঙ্গারা আমাদের বোঝা। বিশ্ব সম্প্রদায়ের চাপে অচিরেই রোহিঙ্গা ফিরিয়ে নিতে হবে মিয়ানমারকে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, যেখানে সারা বিশ্ব বাংলাদেশ সরকারের প্রশংসা করছে, সেখানে খালেদা জিয়া ধন্যবাদটা দেননি। তার ধন্যবাদে রাজনীতির অনেক জটিল সমীকরণ সহজ হয়ে যেতো।