মিয়ানমারে খনি ধসে ৫৪ জনের মৃত্যুর

0

মিয়ানমারের উত্তরাঞ্চলের কাচিন প্রদেশে জেড খনিতে ভূমিধসে অন্তত ৫৪ জন শ্রমিক নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলের একটি জেড (পান্না) খনিতে এ ঘটনা ঘটেছে। ভূমি ধসের সময় শ্রমিকরা ঘুমিয়ে থাকায় হতাহতের সংখ্যা বেড়েছে।
বার্তাসংস্থা রয়টারর্সের প্রতিবেদনে হয়েছে, স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টার দিকে জেড খনিতে ভূমিধসের ঘটনা ঘটে। পুরনো একটি খনিতে কাদা পানির একটি পুকুরের পাড় ভেঙে পড়লে খনিতে ধস শুরু হয়।

স্থানীয় কর্মকর্তা তিন সোয়ে বলেন, দুটি প্রাইভেট কোম্পানির অন্তত ৫৪ জন কর্মচারী খনির বর্জ্যের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। এতে অন্তত ৪০টি মেশিন ও অন্যান্য যানবাহনও চাপা পড়েছে।
খনি ধসের এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা। কিয়া সোয়া অং নামের ওই কর্মকর্তা বলেছেন, এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুরনো একটি খনিতে কাদা পানির একটি পুকুরের পাড় ভেঙে পড়লে খনিতে ধস শুরু হয়।
দারিদ্র্য কবলিত কাচিন রাজ্যের হপকান্ত এলাকায় দেশটির প্রধান পান্না খনি অবস্থিত। চীন সীমান্তের কাছে কাচিনের এই অঞ্চলটিতে বিশ্বের সর্বোৎকৃষ্ট পান্না পাওয়া যায়। তবে পান্না খনি থেকে উপার্জিত অর্থের অধিকাংশই বিভিন্ন ব্যক্তিগত ব্যবসায়ী ও সাবেক সামরিক শাসকদের পকেটে চলে যায়।

স্থানীয় কর্মকর্তা তিন সোয়ে বলেন, দুটি প্রাইভেট কোম্পানির অন্তত ৫৪ জন কর্মচারী খনির বর্জ্যের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। এতে অন্তত ৪০টি মেশিন ও অন্যান্য যানবাহনও চাপা পড়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.