মুনাফার লোভে নিজের ব্যবসা ও রপ্তানি ক্ষতিগ্রস্ত করবেন না : প্রধানমন্ত্রী

0

সামান্য মুনাফার লোভে নিজের ব্যবসা নষ্ট ও দেশের রপ্তানি ক্ষতিগ্রস্ত না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ উদ্বোধন উপলক্ষে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের দেশের কিছুকিছু ব্যবসায়ীর হঠাৎ মুনাফার লোভে ভেজালের প্রবণতা রয়েছে। এতে তারা নিজে ক্ষতিগ্রস্ত হয়, দেশকে ক্ষতিগ্রস্ত করে। রপ্তানি ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, যাতে কোনো অনিয়ম না হয়। তিনি বলেন, ১৯৯৬ সালে সরকারে এসে দেখেছি চিংড়ির ভেতর লোহা ঢুকিয়ে ওজন বৃদ্ধি করে কিছু ব্যবসায়ী রপ্তানি করে।

এতে চিংড়ি রপ্তানি বন্ধ হয়ে যায়। পরবর্তীতের বিদেশিদের সঙ্গে এসব সমস্যা দূর করে আবার রপ্তানি শুরু করি। চিংড়িসহ স্বাস্থ্যসম্মত উপায়ে মাছ প্রক্রিয়াজাত এবং নিয়ম মেনে রপ্তানি করার জন্য সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক, প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, মৎস্যসচিব মো. মাকসুদুল হাসান খান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। যার মধ্যে ৪টি স্বর্ণ ও ৯টি রৌপ্য পদক।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.