মেঘনায় ট্রলারডুবি: নিহত ১, নিখোঁজ ২

0

মেঘনায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে গিয়াস (১৭) নামে এক জেলে নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরও দুই জেলে। আজ শুক্রবার ভোরে ভোলার বোরহানউদ্দিন উপজেলার আলিমুদ্দি এলাকায় মেঘনায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গিয়াসের বাড়ি বাটামারা গ্রামে। নিখোঁজরা হলেন- কামাল ও সিরাজ। এছাড়া মিজান ও সুক্কুরসহ তিনজনকে উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে আরো পড়ুন-মোরেলগঞ্জে ট্রলারডুবি: চার নারীর মরদেহ উদ্ধার, নিখোঁজ ১০

এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার ওসি শহিদুল ইসলাম জানান, ভোরে মিজানসহ ছয় জেলে মেঘনায় ইলিশ শিকার করছিল। এ সময় একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় তাদের ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা তিন জেলে উদ্ধার হলেও বাকি তিন জেলেকে পাওয়া যায়নি। পরে স্থানীয়রা গিয়াস নামে এক জেলের মরদেহ উদ্ধার করে। বাকিদের উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.