মৌলভীবাজরে পাহাড়ধসে দুজন নিহত

0

মৌলভীবাজরে পাহাড়ধসে দুজন নিহত হয়েছেন। গতকাল রাত সাড়ে ৩টার দিকে বড়লেখা উপজেলার বড়লেখা ইউনিয়নের ডিমাই এলাকায় এই পাহাড়ধসের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ডিমাই এলাকার একটি ছোট পাহাড় (টিলা) এর পাদদেশে অবস্থিত বতাউড়া গ্রামের একটি ঘরের ওপর গতকাল রাত সাড়ে ৩টার দিকে পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে ওই ঘরে বসবাসরত মা আসিয়া বেগম (৪০) ও মেয়ে ফাহমিদা (১৩) নিহত হন। পুলিশ আজ সকালে তাঁদের মরদেহ উদ্ধার করে।

বড়লেখা থানার ওসি শহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.